# মেহেরুল ইসলাম মোহন লালপুর-নাটোর নাটোরের লালপুরে ইটভাটার জন্য ফসলী জমি থেকে মাটি কাটায় একটি সচল বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খুঁটির চারপাশের মাটি সরিয়ে নেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।গত রোববার(১৯শে জুলাই-২০২৬)রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইটভাটা মালিক মাহাবুল হালসানা (৪৫) ও সাহাবুল হালসানা (৪০) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।খুঁটিটি ভেঙে পড়লে প্রায় ২ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে সংবাদ কর্মীদের জানিয়েছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক(ডিজিএম) রেজাউল করিম।
এজাহার, থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার জন্য দীর্ঘদিন ধরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বাকনাই গ্রামে ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছিল। একপর্যায়ে (খঅ-১০ঔ-৭৭-৩) বৈদ্যুতিক খুঁটির গোড়ার মাটি কেটে নেয়া হয়। এতে খুঁটিটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। বর্তমানে খুঁটিটি একটি পুকুরের মাঝে অল্প কিছু মাটির ওপরে কোন মতে টিকটিক করে স্বীয় কৃত্বির ধজা ধরার মতো করে দাঁড়িয়ে রয়েছে। ভারী বৃষ্টি বা ঝোড়ো বাতাসে এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রেজাউল করিম সংবাদ কর্মীদের জনায়।

গত রোববার সকালে বিলমাড়িয়া এলাকায় অবৈধ মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যাওয়ার সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বিষয়টি দেখতে পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর পরেই ঘটনায় জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে খুঁটিটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,পল্লী বিদ্যুতের করা মামলা গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যো,গত সাত মাসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০টি অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং ভূমি অপরাধ ও প্রতিকার আইনে ২৫ জন ব্যক্তির বিরুদ্ধে ২২টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় প্রায় ১৫ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর