1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নাটোরের লালপুরে বালু বোঝাইকৃত ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………….

নাটোরের লালপুরে বালু বোঝাইকৃত ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল যাত্রী হাফিজ(৪০)নামের একজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার(২রা অক্টোবর-২৩)সকাল সাড়ে ৭টার দিকে লালপুর উপজেলার গৌরীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উপজেলার চকবাদকয়া গ্রামের জাব্বারের ছেলে বলে জানা গেছে। আহতরা হলেন, নবীনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয়(২০),তিলকপুর গ্রামের রিন্টু আলীর ছেলে আকাশ(২৩) ও আরাফাত(১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় নামক স্থানে ঈশ্বরদী হতে গোপালপুর গামী বালি বোঝাইকৃত একটি ট্রাকের সাথে লালপুর হতে ঈশ্বরদীগামী মোটরসাইকেল (টিভিএস ১২৫ সিসি, রেজি নম্বর-কুষ্টিয়া হ-১৪-৩৩৫১)এর মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল যাত্রী হাফিজ ও জয় এবং অপর আরেকটি মোটরসাইকেল (ডিসকভারি ১২৫ সিসি রেজি নম্বর-নাটোর হ-১৩-৮৭০০)এর আরোহী আকাশ ও আরাফাত রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক জখম হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং আরাফাত ও আকাশকে হাসপাতালে ভর্তি করে রাখেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিয়া তাসরিন বলেন, মাথায় আঘাত জনিত অতিরিক্ত রক্ত ক্ষরনে একজন মারা গেছেন। আহতদের দুইজনকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট