মেহেরুল ইসলাম মোহন, লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ঢুষপাড়া এলাকায় শনিবার (৩১শে মে-২০২৬) দিবাগত রাত ১টার দিকে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে মাটি কাটার সত্যতা পাওয়া যায়।
এ সময় অভিযুক্ত ব্যক্তি শামীম (৫০)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১০০০০০ /(এক লক্ষ টাকা) জরিমানা করা হয়।অপর দিকে একইদিন রাত আনুমানিক ২:৩০ টায় বিলমাড়িয়া- কয়লারডহর নামক স্থানে অবৈধ ভাবে পদ্মা নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে মাহবুল ইসলাম(৪১) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন সংবাদ কর্মীদের জানায়,এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলামের নের্তৃত্বে একটি চৌকস পুলিশ টিম। কৃষিজমি ও নদী রক্ষার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর