1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন

লালপুরে পূর্ব শত্রুতার জের ধরে সৃষ্ট বিরোধে ১ রাউন্ড ফাঁকা গুলি, গুলির আলামত পাইনি পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় পূর্ব শত্রতার জের ধরে নাজিম উদ্দিন (৫২) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে গুরুতর আহত ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সোমবার(১৬ ফেব্রুয়ারি-২০২৬) সন্ধ্যায় নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাযায়, নওপাড়া গ্রামের নাজিম উদ্দিনের পরিবারের সাথে দীর্ঘ দিন থেকে আলী হোসেনের পরিবারের বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার মিমাংসার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ আলী হোসেন তার লোকজন নিয়ে নাজিম উদ্দিনের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় নাজিম উদ্দিন তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তাকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় নাজিম উদ্দিনকে উদ্ধারে পরিবারের লোকজন এগিয়ে গেলে তারা ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা আহত নাজিম কে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন সংবাদ কর্মীদের বলেন আলী হোসেন সহ প্রায় ১০জন লোক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজনসহ তার পিতাকে উদ্ধারে এগিয়ে গেলে ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তার পিতাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান সংবাদ কর্মীদের জানান, ঘটানাস্থল লালপুর থানার পুলিশ পরিদর্শন করেছেন। তবে গুলির কোন আলামত পাওয়া যায় নাই। ধারনা করা হচ্ছে পটকা ফুটিয়ে তারা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করতে পারে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট