1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

লালপুরে ঘন কুয়াশাচ্ছন্ন সড়কে ট্রাক ও বাসের সংঘর্ষ, আহত ১০

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর,নাটোর……………………………………..

নাটোরের লালপুরে ঘন কুয়াশাচ্ছন্ন সড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৪(চার)জনকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার(১১ জানুয়ারি-২৪)ভোর ৪টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের কদিমচিলান ইউনিয়নের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন- ঝিনাইদহ জেলার ট্রাকচালক শফিউল ইসলাম (৪০) ও চালকের সহকারী পঞ্চগড় জেলার আব্দুল কাদের (১৭)। বাসের যাত্রী রাজশাহী বাঘা উপজেলার রুবেল আহমেদ (৩২) তাঁর ভাই উজ্জ্বল আলম(৩৬)।

আহত উজ্জ্বল আলম বলেন, ঢাকা থেকে ঈশ্বরদী এক্সপ্রেস বাসে তিনি বাঘা যাচ্ছিলেন। বাসটি গোধূরা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৫-৬ জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বাস এবং ট্রাক আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট