# মেহেরুল ইসলাম মোহন লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলার চর জাজিরা মৌজার পদ্মা নদীর তীর থেকে একটি স্পিডবোটের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ জুন-২০২৬)বিকেলে চর জাজিরা মৌজার পদ্মা নদীর কিনারা হতে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আজিজুল হক ঝড়ু (৩৫)।তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাবনা পাড়া এলাকার আব্দুল শেখ এবং হাসিনা বেগম দম্পতির ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়,কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজেলার হবির চর এলাকায় বালু মহলকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।প্রাথমিক তথ্যে জানা গেছে, বেলাল গ্রুপ ও কাকন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ জানায়,স্থানীয় ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পিডবোট লাশ সহ জব্দ করে লাশ পর্যবেক্ষক করে দেখা যায় নিহতের বাম চোখের উপরের পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে এবং গুলি মাথার ওপরের অংশ দিয়ে বের হয়ে গেছে।ঘটনাস্থল থেকে একটি সবুজ ও নীল রঙের স্পিডবোটও উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার শফিকুল ইসলাম ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম শুরু করেন।
এ সময় লালপুর থানার অফিসার ইনচার্জ ও থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিজুল হক ঝড়ু চারঘাট এলাকার একটি বালু উত্তোলন পয়েন্টে কাজ করতেন। বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর