1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় সুধী সমাবেশও মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও

রূপসায় সুধী সমাবেশও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিবেদক, রূপসা:  রূপসা থানা পুলিশের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে আইন শৃংখলা নিয়ন্ত্রনে করনীয় বিষয়ক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা ৩ জানুয়ারি সকালে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান। প্রধান অতিথী থানায় প্রবেশ করলে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে রূপসা থানা পুলিশের একটি দল। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে সালামী প্রদর্শন শেষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ শেষে উন্মুক্ত আলোচনা হয়। উপস্থিত সুধীজন আলোচনায় অংশগ্রহন করেন।

উম্মুক্ত আলোচনা শেষ হলে প্রধান অতিথী বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। শুধু পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। আইনশৃঙ্খলা নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ করতে হয়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। এমন কোনো শক্তি নেই যারা নির্বাচন বানচাল করতে পারবে। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা বা সহিংসতার চেষ্টা করে তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম আল বেরুনি, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন রূপসা থানা অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর। সভা পরিচালনা করেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান।

সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, রবিউল ইসলাম রবি, জামায়াতে ইসলামী নেতা মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ জাহাঙ্গীর ফকির, অধ্যাপক আসাদুজ্জামান, রূপসা বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্যা, মহিউদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক, আমিনুল ইসলাম তারেক, মাসুম বিল্লাহ, ফ. ম. মনিরুল ইসলাম, মুন্না সরদার, সমাজসেবক মহিউদ্দিন লিঠু, খান ওলিয়ার রহমান, পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি আরাফাত হোসাইন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন রূপসা থানা পুলিশের এসআই আশরাফুল আলম, নাজমুল হুদা, লাইজু, আঃ সাত্তার, ইমরান খান, প্রদীপ সরকার, খন্দকার ইমরান, সৌরভ দাস, ইসলামী আন্দোলন নেতা আব্দুল হাফেজ, মুসা লস্কর, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ আলামিন, ইসরাইল বাবু, আসাদ পাইক, শফিক ঢালী, ইসলামী আন্দোলন নেতা হেলাল উদ্দীন শেখ, জামায়াতে ইসলামী নেতা হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ নেওয়াত কাজী, আঃ মান্নান, হাফেজ বশির আহম্মেদ, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, মুন্সী মনির, ইসলামী ফাউন্ডেশনের আঃ সালাম, আবুল কাশেম, ইমরান, সুজন শেখ, নাঈম রেজা, আকাশ খন্দকার প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট