নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তৃতা করেন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা। বিশেষ অতিথীর বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল ইসলাম শামীম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় বক্তৃতা করেন, রূপসা থানার অফিসার্স ইনচার্জ আঃ রাজ্জাক মীর, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, রূপসা প্রেসক্লাবের সহ সভাপতি কৃষ্ণ গোপাল সেন।
উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুর কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদার, যুবউন্নয়ন কর্মকর্তা খাঁন বজলুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মোঃ আলামিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, আনসার ভিডিবি কর্মকর্তা হারুনর রশীদ, ইনেসক্টটর ইহতেসামুল হক, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান সহ বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর