1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

রূপসায় ভুল বোঝাবুঝির অবসানে সংবাদ সন্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎রূপসায় টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ঠ সমস্যার সমাধানের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২ টায় রূপসা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নান্না তালুকদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাইপো মোঃ হ্দয়। লিখিত বক্তব্যে বলা হয়, আমি রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা নান্না তালুকদার। পেশায় একজন ফল ব্যবসায়ী। আমার টাকার প্রয়োজনে চলতি বছরের ৫ সেপ্টেম্বর রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈমের নিকট থেকে ৯ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর ঋণের ৫ হাজার টাকা পরিশোধ করে দেই। বাকি ৪ হাজার টাকা তিন দিনের ভিতর পরিশোধ করার কথা থাকলেও তা করতে পারিনি। যার কারণে বকেয়া টাকা পরিশোধের জন্য আমাকে চাপ দিতে থাকে। যা নিয়ে দু’জনের ভিতর কথা কাটাকাটি হয়। যার সূত্র ধরে আমি তৃতীয় পক্ষের প্রচারণায় ছাত্রদল নেতা নাইমের বিরুদ্ধে অভিযোগ এনে পত্রিকায় নিউজ করিয়েছি। যা আমার সঠিক সিদ্ধান্ত ছিল না। এজন্য আমি লজ্জিত।

এ ঘটনাকে কেন্দ্র করে যাতে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে তার জন্য দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, নান্না তালুকদারের ভাইপো হৃদয় বেপারী, ফল বিক্রেতা সাইফুল ইসলাম, মো: রুরেল, মোঃ মিজান প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট