1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

রূপসায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান: রূপসায় বীরমুক্তিযোদ্ধা আঃ মজিদ মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৯ আগষ্ট শুক্রবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসের হলরুমে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক প্রধান অতিথীর বক্তৃতা করেন। তিনি বলেন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকব আজীবন। অর্থের অভাবে যেসকল গরীব ও মেধাবী শিক্ষার্থীরা অকালে ঝরে পড়ে,অর্থের অভাবে বই পুস্তক কিনতে পারে না এবং বেতনের অভাবে কলেজে যেতে পারে না,তারা যেনো তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। একারণে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। শিক্ষাক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাই নেতৃত্ব বিকাশেও নারীদের ভূমিকা রয়েছে।

তিনি আরো বলেন, খুলনা-৪ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিবে তিনি সেই প্রার্থীকে বিজয়ী করার জন্য নিরলসভাবে কাজ করে যাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ। দক্ষিণ কোরিয়া বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল শান্তর সভাপতিত্বে ছাত্রনেতা আসিফ ফায়েজের পরিচালনায় বক্তৃতা করেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠা সভাপতি মোঃ বেল্লাল হোসেন, বিএনপি নেতা কেএম মোস্তাক আহম্মেদ, শেখ রবিউল লাকু, বিএনপি নেতা কামরুজ্জামান জুয়েল রানা, লালিম শেখ, গোলজার আলম, আরিফ শেখ, বাহার মোল্যা, শেখ শরিফুল ইসলাম, তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, যুবদল নেতা শাহাজাদা আলমগীর, সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান তুফান, ছাত্রনেতা শফিক শেখ, আনিসার শেখ, আকরাম শেখ, মঞ্জুরুল ইসলাম জিহাদ, শাহরুখ হাসান, নাজমুল হাসান, ফজলুর করিম, শিপার সরদার, শামীম সরদার, মুক্তার হোসেন,আবু সাঈদ, তোয়াস, জাহিদ শেখ, রনি, মাহমুদ হাসান, শোভন শেখ, ইমরান, জাহাঙ্গীর শেখ, জুয়েল রানা, মাহবুবুল ইসলাম বাবু, বেনজির শেখ, আসাদুর রহমান,ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিরান, আরাফাত, ইমন, কামরান, কায়ুম, নয়ন, জনী, আরিফুল, হিরন, কামরুল, নয়ন শেখ, রোহান, তানজিম,তাহসিন, তাওহিদ, রহিম, সাব্বির প্রমূখ।

অনুষ্ঠান শুরুর আগে নেতাকর্মীদের নিয়ে রূপসা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ মোরশেদুল হক মঞ্জুর কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করে, শেখ শাহাজালাল শান্তর বাড়ী গিয়ে কুশল বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শাহাজাদা আলমগীর এর ব্যাবসা প্রতিষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট