নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা): রূপসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ জুলাই মঙ্গলবার সকালে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা চত্বরে র্যালি এবং উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, ইউআরসি ইনস্ট্রাক্টর এহতেশামুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, অধ্যক্ষ আতাহার আলী ফকির, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, প্রধান শিক্ষক শাবানা এবং ইউপি সদস্য শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিত করা এবং একটি সুস্থ ও তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর