
রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের নামে আগুন সন্ত্রাসের প্রতিবাদে উপজেলার টিএসবি ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হয়।
নিজস্ব প্রতিনিধি নাহিদ জামান জানান, বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে কাজদিয়া বাজার প্রদক্ষিণ করে থানার মোড় এলাকায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সভায় অতিথিদের বক্তব্য সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর, আছাফুর রহমান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।
উপস্থিত নেতৃবৃন্দ টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা এসএম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি, খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, বাদশা জমাদ্দার, খান আলিম হাসান, ফিরোজ মাহমুদ, মিন্টু শিকারি, বাবুল লস্কর, শামীম হাসান, বাবুল শেখ, জাহিদুল ইসলাম রবি, আজিজুর রহমান, যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন এবং পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুজ্জামান জুয়েল রানা, নজরুল ইসলাম, কামরুল মোড়ল, জাহাঙ্গীর হালদার, নাজমুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম আহম্মেদ, মুস্তাইন শেখ, ওলিয়ার রহমান, জিএম জাহিদ, জাহিদুর রহমান, রউফুল হক মুকুল, শাহাজাদা আলমগীর, শামীম মোল্যা, মনিশংকর রায়, মাহমুদ খান, গোলাম রসূল, ফারুক আহম্মেদ, সাহিদুল, সফর কাজী, ইব্রাহিম শেখ, আলামিন, লাভলু শেখ, রাতুল কাজী, ওয়ালিদ শেখ, সুমন ও মিরানসহ দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আগুন সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সব মিলিয়ে রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর