
নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা): খুলনার রূপসায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বান্ধাখাল বলটী বড়জালা খালে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নৌকা বাইচকে কেন্দ্র করে দুপুর থেকেই খালের দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। বাইচ মাঝিদের ছন্দময় বৈঠার টান আর দর্শনার্থীদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো বলটী বড়জালা খাল এলাকা। গ্রামবাংলার চিরচেনা এই উৎসব দেখতে নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া।
উত্তেজনাপূর্ণ এই নৌকা বাইচ প্রতিযোগিতায় মতুয়া সংঘ বোলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া প্রতিযোগিতায় ডহর মৌগের মহিতের দল রানার্সআপ এবং ডোবার পুলকের দল তৃতীয় স্থান অধিকার করে।
নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিপুল মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌর চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
হুমায়ূন কবীর — যুগ্ম আহ্বায়ক, রূপসা উপজেলা বিএনপি
এস এম আঃ মালেক, মিকাইল বিশ্বাস, সাইফুল ইসলাম পাইক — সদস্য, ঘাটভোগ ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি
আজিজুল ইসলাম নন্দু — ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ
মহিতোষ ভট্টাচার্য — সদস্য, সার্চ কমিটি
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন হরিদাশ বাছাড়, রবিন মন্ডল, বিধান পোদ্দার, মনোরঞ্জন রায়, মন্টু মল্লিক, ব্রজেন বিশ্বাস, দিপক বৈরাগী, নির্মল বালা, সজিব রায়, আকাশ গোলদার, অমিত মল্লিক, অমিত বসু, অজয় বিশ্বাস, মিলন রায়, পল্লব মল্লিক, পলাশ মল্লিক, অভিমন্নু রায়, ঠাকুর পোদ্দার ও অমর বসু।
এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আরিফ মোল্যা, কামরুজ্জামান জুয়েল রানা, সজীব মোল্যা, শুকলা খাঁ, জিএম রমজান, শাহিদুল শেখ, সোহেল শেখ, হৃদয় ও পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর