
রূপসায় চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রূপসায় চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প এর অংশ হিসেবে ঘাটভোগের ডোবা স্কুল মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস তিলক রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। ১৫ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের জন্য বাছাই এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে রোগী দেখেন ডা. মফিজুর রহমান।
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজক জি এম কামরুজ্জামান টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসা সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম এ মালেক, সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু, অত্র হাসপাতালের কো-অর্ডিনেটর মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনের মো. মুশফিকুর রহমান এবং বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক।
ডোবা ওয়ার্ড বিএনপির সভাপতি প্রাণ গোপাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস, ইসরাইল বাবু, গোবিন্দ বিশ্বাস, শাহিনুর রহমান, অলোক বিশ্বাস, জি এম হিরোক, সাগর দাস সঞ্জীত, বিকাশ দাস, নরেশ দাস, পংকজ শিকদার ও কানাই বৈরাগি প্রমুখ।#
নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি, রূপসা প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর