নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা): রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরি সভা ২২ আগস্ট বিকালে টিএসবি ইউনিয়ন পরিষদের পানের হাটে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি নেতা মোল্লা সাইফুর রহমান, কালাম গোলদার , আনোয়ার হোসেন খান, আজিজুর রহমান, সৈয়দ নিয়ামত আলী, শামীম হাসান, তরিকুল ইসলাম রিপন, নাজমুল ইসলাম সোহাগ, নাঈম হাসান, মোহাম্মদ হোসেন আলী বুলু, মোহাম্মদ বিলাল শেখ, আইয়ুব খান, মাসুম সরদার।
অনুষ্ঠানে আফজাল মিনার সভাপতিত্বে, মনির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন হীরক গোলদার, সাইদুল ইসলাম,রমজান গোলদার, দীপক দত্ত, সোহেল শেখ প্রমুখ। আলোচনা শেষে জিএম কামরুজ্জামান টুকু, আশাফুর রহমান, আনোয়ার হোসেন খান, আজিজুর রহমান, সৈয়দ নিয়ামত আলী এবং হোসেন আলি কে উপদেষ্টা করে মনির হোসেন কে সভাপতি, আবু হানিফকে সাধারণ সম্পাদক এবং জাহিদুল ইসলামকে কোষাধক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর