শহিদুল্লাহ্ আল আজাদ. নিজস্ব প্রতিনিধিঃ খুলনা জেলায় রূপসা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আঃ সালামের পিতা ডাঃ আবুল কালাম আজাদের নামাজে জানাযা ৪ জানুয়ারি রবিবার বাদ যোহর শ্রীরামপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওঃ আব্দুল কায়ূম খান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ হাবিবুল্লাহ ইমন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আঃ গফফার, এনামুল হক, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, মাওলানা শফিউদ্দিন নেছারী, মাওলানা জামাল শেখ, ডাঃ মাওঃ আমিনুল ইসলাম, মাওলানা সামসুল হক, হাফেজ খন্দকার হাবিবুর ইসলাম খান" ক্বারি শহিদুল্লাহ আল আজাদ, জামায়াতে ইসলামী টিএসবি আমির প্রভাষক আসাদুজ্জামান, সেক্রেটারি হাফেজ গোলাম রাসেল, বিএনপি নেতা সোহাগ শিকদার প্রমূখ। মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য,তিনি গত ৩ জানুয়ারি (শনিবার) রাতে শ্রীরামপুর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে (৯২) বছর বয়সে ইন্তেকাল করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর