1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা ১ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমি ও ফুলতলা আর এস ফুটবল একাডেমি।

তুমুল উত্তেজনা পুর্ন খেলার প্রথমার্ধের ৭ মিনিটের সময় বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমির ৯ নাম্বার জার্সি পরিহিত খেলেয়ার হৃদয় গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। ফুলতলা আর এস ফুটবল একাডেমি গোল পরিশোধ করার জন্য বার বার হানা দিতে থাকে। খেলার ১৯ মিনিটের মাথায় বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমির দুর্গ কে ভেঙ্গে ফুলতলা আর এস ফুটবল একাডেমির আরাফাত গোল করে দলকে ১-১ এ সমতা ফিরিয়ে আনে। খেলার দ্বিতীয়ার্ধে কোন দল আর গোলের দেখা না পাওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ফ্রেন্ডস ফুটবল একাডেমির গোলরক্ষক খালিদের অসাধারণ পারফরম্যান্সে, ফুলতলা আর এস ফুটবল একাডেমি ৪-১ গোলে পরাজিত হয়। আর বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেম বিজয়ী হয়ে কোয়াটার ফাইনালে উঠার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক খালিদ।

খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু,আলী আকবর,সুমন রাজু। খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন মুছা শেখ ও মুস্তাহিদুর রহমান মুক্ত। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ক্রীড়া সংগঠক মঈনুল হাসান টুটুল, বাগেরহাট ক্রীড়া সংস্থার সদস্য আঃ রহমান, রাফিউল ইসলাম, মনির হোসেন, বিপ্লব মন্ডল, এস আই নাজমুল হাসান, সমাজসেবক আরশাদ আলী হাওলাদার, আলম শেখ, সাজ্জাদ সরদার, আয়ূব খান, সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু, বিল্লাল শেখ, মোঃ নাসিম, মিরান, জহির খান, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট