# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় কোয়াটার ফাইনাল খেলা ১৮ ডিসেম্বর বুধবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর (চাইনিজ)।
খেলা উদ্বোধন করেন,কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অজিত সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ। খেলা উদ্বোধন শেষে অতিথীরা খেলোয়ারদের সাথে পরিচিতি পর্ব শেষে খেলা শুরু হয়। খেলায় অংশগ্রহণ করে খুলনা মোহামেডান ও গোপালগঞ্জ ফুটবল ট্রেনিং সেন্টার। নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণাত্মক খেললেও কোনো গোল না হওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে গড়ালে ট্রাইবেকারে খুলনা মোহামেডান ৪-৩ গোলে বিজয় অর্জন করে ৩য় দল হিসাবে সেমিফাইনালে উঠার সক্ষমতা অর্জন করে।
খেলা পরিচালনা করেন নাজমুল ইসলাম,আলী আকবর, বিপ্লব সরদার। খেলার ধারাভাষ্যে ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত ও মোঃ মুছা শেখ। খেলাশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যান অব দ্য ম্যাচের খেলোয়ার নির্বাচন কমিটির পক্ষে ম্যান অব দ্য ম্যাচের খেলোয়ারের নাম ঘোষনা করেন ক্রিড়া সংগঠক মনির শেখ।
খেলায় ক্রীড়া সংগঠক, সমাজসেবক ইঞ্জিনিয়ার ওয়াদুুদ এর স্পন্সরে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় বিজয়ী দলের গোলকিপার লিমন কে। সন্মানিত অতিথির বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক, সমাজসেবক ইঞ্জিনিয়ার ওয়াদুুদ হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী।
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আবুল কালাম, শুভ গালিব, কামরুল শেখ, শাহাজাদা আলমগীর, রঞ্জু হালদার, ইমরোজ চৌধুরী, শিপন, ইমরান হোসেন, আবুল কাশেম, লিমন মাহমুদ, ফেরদাউস সরদার, জহির খান, তাহসিন প্রমূখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর