1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে সকল কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: উপাচার্য - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

রুয়েটে সকল কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: উপাচার্য

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………………………..

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সকল কেনা-কাটার ক্ষেত্রে সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কৃচ্ছতা সাধন করতে হবে।

আজ সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ কমিটির ৭১ তম সভায় তিনি এই আহবান জানান।

সভায় অবসর গ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন অনুমোদন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় সকল গবেষণার স্বচ্ছতা আনায়নের জন্য  Plagiarism সফটওয়্যার ক্রয় অনুমোদন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. অধ্যাপক ড.এস.এম. আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী , খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার মো. মনিরুল হক খান। সভা পরিচালনা করেন রুয়েটের অর্থ কমিটির সদস্য সচিব ও কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট