1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হলো আজ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রুয়েটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হলো আজ

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………….

বুধবার (২২ জুন) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইআইসিটি (ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী)-এর উদ্যোগে বিকালে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে ৩য় ও ৪র্থ কর্মচারীদের অংশগ্রহণে ২১-২২ জুন ০২ দিনব্যাপী “ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আইআইসিটি পরিচালক ও রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গোফফার খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা, আইআইসিটি সহকারী অধ্যাপক মো. সোয়েব আকতার।

 

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত সহ বিভিন্ন্ বিভাগ,দপ্তর,শাখা প্রধানগণ প্রমুখ উপস্থিত ছিলেন। ০২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ ও পুরস্কার প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআইসিটি প্রভাষক আফসানা আফরিন।#

সান/০৯

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট