
সপ্তাহান্তে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরেকটি গ্রাম নভোবাখমুটিভকা দখল করে নেওয়ার দাবি করেছে। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেন বাহিনী যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।
ইউক্রেন সেনাবাহিনী বলেছে, তারা নভোবাখমুটিভকার উত্তর ও পশ্চিমের বেশ কয়েকটি গ্রামে রুশ বাহিনীর ‘৫৫টি হামলা প্রতিহত করেছে’।
এসব গ্রামের মধ্যে ওচেরেতাইন গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে রোববার ভারী লড়াইয়ের খবর পাওয়া গেছে।
খবরে বলা হয়, গ্রামগুলো আদভিভকার কেন্দ্রের উত্তরে অবস্থিত। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার সৈন্যরা এটি দখল করে নেয়। এরপর থেকে মস্কোর বাহিনী দোনেৎস্ক অঞ্চলের গভীরে ঢুকে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর