1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখার সম্মেলন সভাপতি মাখন, সম্পাদক আলামিন - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর উন্নয়নে রাসিক প্রশাসকের পাশে থাকার আশ্বাস ব্যবসায়ী ঐক্য পরিষদের বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট: কারণ, প্রভাব ও উত্তরণের পথ সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ঢাকতে পছন্দের সভাপতি সুপারিশের অভিযোগ রহনপুর-আড্ডা সড়কে অটো রাইস মিলের নির্মাণসামগ্রী, চরম ঝুঁকিতে যানবাহন ও পথচারী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যকে আটক করল লালপুর থানা পুলিশ আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয় ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখার সম্মেলন সভাপতি মাখন, সম্পাদক আলামিন

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি……………………………………………………………………….

প্রশিক্ষিত সাংবাদিক সমাজ আমাদের প্রত্যাশা” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধা ৭টায় সম্মেলন শেষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়। সাংবাদিক শাহিন সাগরের সঞ্চালনায় রাজশাহী জেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর আহবায়ক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম জহিরুল ইসলাম।

 

সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকেন্দার শেখ, আরজেএফ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান সোনা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ও আরজেএফ রাজশাহী জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আল আমিন হোসেন।

 

দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে সভাপতি আবু কাওসার মাখন, সিনিয়র সহ-সভাপতি নুর কুতুবুল আলম, সহ সভাপতি-শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ রহমতুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক এফ ডি আর ফয়সাল, সাংগঠনিক সম্পাদক ওদুদুজ্জামান সুবাস, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ শাহীন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল খান, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আক্তার হোসেন হীরা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরবিএস পাভেল, মহিলা বিষয়ক সম্পাদক নূর জাহান আক্তারী মিতা এবং শাহিনুর রহমান সোনা, মো: রেজাউল করিম, মাজহারুল ইসলাম চপল, আলাউদ্দীন মন্ডল, হাবিল উদ্দীন ও আবুল হাসেম’কে নির্বাহী সদস্য করে রাজশাহী জেলা আরজেএফ এর ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এস.এম জহিরুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট