1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ করল আইসিটিইএসবি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও অপহরণের অভিযোগ: হুমকির মুখে পরিবার, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্ত রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ করল আইসিটিইএসবি রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগ ৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ করল আইসিটিইএসবি

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দেশে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ তালগাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আইসিটি স্নাতক ও চাকুরিজীবীদের পেশাজীবী সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি)-এর রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অদ্য রবিবার বিকেল ৫ ঘটিকায় রুয়েটের প্রধান গেট সংলগ্ন চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের অতিথি ও নেতৃত্ব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অধ্যাপক ড. মো. আখতার হোসেন (উপ-উপাচার্য, রুয়েট), অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার (পরিচালক, ছাত্র কল্যাণ, রুয়েট)ও ড. মো: আব্দুল ওয়াহাব (নির্বাহী পরিচালক, সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট)।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইসিটিইএসবি রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌ. মোঃ ফিরোজ আলী

Open photo

অন্যান্য উপস্থিতি ও সহযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুয়েটের ইটিই (ETE) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী, ইইই (EEE) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল, এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিনিধি রিয়াদ খান রাতুল, মোঃ লাবলু, আফ্রিদী খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এই তালগাছের চারা রোপণ কর্মসূচিটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করে সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (CGED)।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট