1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রুয়েটে পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………..

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পোস্ট গ্রাজুয়েট কোর্সের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান( চলতি দায়িত্ব) অধ্যাপক ড. তানভীর আহমেদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আল মেহেদী হাসান।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে সকল পরিচালক, বিভিন্ন বিভাগের পিএইচডি ডিগ্রীধারী শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধান, নবাগত শিক্ষার্থী ও উর্ধ্বতন কর্মকর্তাগন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট কোর্সের নবাগত শিক্ষার্থীদের পবিত্র রমজান অবকাশ ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামী ২০ এপ্রিল শনিবার থেকে ক্লাস শুরু হবে।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট