1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে দীপাবলির প্রদীপের আগুন কাল হলো মৌমিতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রুয়েটে দীপাবলির প্রদীপের আগুন কাল হলো মৌমিতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………………..

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মৌমিতা সাহা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (০৩ নভেম্বর)দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (০৪ নভেম্বর) সকালে ওই ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুয়েট ছাত্রকল্যাণের সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ।

 

রুয়েট সূত্র জানা যায়, গত সোমবার (২৪ অক্টোবর) দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে ওই শিক্ষার্থী আগুনে পুড়ে যান। ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী মন্দিরে এ ঘটনা ঘটে। তিনি রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনা জেলা সদরের নগর ভবনের বিপরীত পাশে।

 

ওইদিন রাতেই (২৪ অক্টোবর) রাতেই মৌমিতাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানোর পরামর্শ দেন। দীর্ঘদিন থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিল।

 

শোক জানিয়ে রুয়েটের ম্যাটেরিয়াল স্যায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার পবিত্র প্রসাদ মণ্ডল বলেন, বৃহশ্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে মৌমিতার মৃত্যু হয়। মৃত্যুর পর তার লাশ খুলনায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দীপাবলির প্রদীপের আগুন কাল হলো তার। এরকম অনাকাঙ্খিত ঘটনায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট