প্রেস বিজ্ঞপ্তি, ২৩ অক্টোবর ২০২২
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় সহকারী হাইকমিশন, রাজশাহীর সহকারী হাই কমিশনার মনোজ কুমার। রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর