
রাসিক প্রশাসকের সাথে বিসিক, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) রাজশাহীর কর্মকর্তারা। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় নগর ভবনে প্রশাসকের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) মোহাঃ রায়হান আলী ও বিশেষজ্ঞ মোঃ আল-আমিন এবং বিসিক শিল্পনগরী কার্যালয়, রাজশাহীর উপব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম।
শিল্প বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি নিয়ে আলোচনা সাক্ষাৎকালে রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে উদ্যোক্তাদের পণ্যের প্রসারে মেলা আয়োজন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রশস্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর