
প্রেস বিজ্ঞপ্তি | ১২ সেপ্টেম্বর ২০২৬: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন কাজ ত্বরান্বিতকরণ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন:
মোঃ রেজাউল আলম সরকার — অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)
মোহাম্মদ হাবিবুর রহমান — অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)
মোঃ রেজাউল করিম — প্রধান নির্বাহী কর্মকতা, রাসিক
সোহেল রানা — সচিব, রাসিক
মোহাঃ সবুর আলী — অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
শেখ মোঃ মামুন — প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, রাসিক
ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম — প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, রাসিক
আহমদ আল মঈন পরাগ — ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী, রাসিক
আলোচনা শেষে রাজশাহী শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর