1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: জীবন-জীবিকা ও পর্যটনে ফিরছে গতি চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও অপহরণের অভিযোগ: হুমকির মুখে পরিবার, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্ত

রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টায় রাজশাহী নগর ভবনে এই দ্বি-পাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মানের বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা-র নেতৃত্বে প্রতিনিধি দলটি রাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে নগরীর ধর্মীয় পরিবেশ রক্ষা, সামাজিক অবক্ষয় রোধ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আলেম-ওলামা ও ইমাম সমাজের ভূমিকা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

উপস্থিত নেতৃবৃন্দের তালিকা

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের বিশিষ্ট শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন: মাওলানা কাজী আবু হুরায়রা: সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি (প্রতিনিধি দল প্রধান), মাওলানা হাবীব আহমেদ শিহাব: সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, সিলেট বিভাগীয় কমিটি, মাওলানা আইয়ুব আলী শেখ: সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগীয় কমিটি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ড. মাওলানা কাউছার হোসাইন: সভাপতি, রাজশাহী মহানগর কমিটি ও সদস্য, কেন্দ্রীয় কমিটি ও হাফেজ খিজির আহমেদ: অর্থ সম্পাদক, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট