
প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো একাডেমি। এই জাতীয় অর্জন উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন একাডেমিটির বিজয়ী সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়দের এই গৌরবময় সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, "জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় রাজশাহীর তরুণ তায়কোয়ানডো খেলোয়াড়দের এমন সাফল্য সমগ্র নগরবাসীর জন্য চরম গর্বের। ক্রীড়াঙ্গনে রাজশাহীর সুনাম ও ঐতিহ্য আরও সমৃদ্ধ করতে খেলোয়াড়দের এই নিষ্ঠা ও কঠোর পরিশ্রম অব্যাহত রাখতে হবে।"
সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো একাডেমির প্রধান কোচ গোলাম সাকলাইন জনি, টিম ম্যানেজার নাঈমুর রহমান নাঈম, একাডেমির উদীয়মান খেলোয়াড় এবং অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ২ ও ৩ অক্টোবর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সিনিয়র, জুনিয়র এবং পুমসে ক্যাটাগরিতে একাধিক স্বর্ণ ও রূপার পদক অর্জন করেন রাজশাহী তায়কোয়ানডো একাডেমির কৃতি অ্যাথলেটরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর