
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার (রাফাব) সদস্যবৃন্দ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ফল ব্যবসায়ীবৃন্দ নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণসহ রাজশাহী শহরের চলমান উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে রাসিক প্রশাসকের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ফল ব্যবসার উন্নয়ন ও বিকাশে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর প্রেক্ষিতে ফল ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।
সাক্ষাৎকালে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার (রাফাব) সভাপতি মো. ইলিয়াস বেপারী, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুল জলিল এবং সদস্য মো. খাজা মাইনুদ্দিন, মো. সোহেল রানা সোহেল ও মো. কামাল হোসেনসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর