
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) দুপুর ৩টায় নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তর কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নতুন কমিটির নেতাদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাঁদের মিষ্টিমুখ করান। এ সময় পরিবহণ খাতের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি মাহবুবুর রশীদ শান্তনু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এবং কার্যনির্বাহী সদস্য রায়হান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর