
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতৃবৃন্দ:
মতবিনিময়কালে মীরের চক জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রায়হান, সদস্য আমিরুল ইসলাম রঞ্জু, মামুন ইসলাম, তরিকুল ইসলাম বাবু, মো. মাসুম ও মো. ফরহাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মসজিদের উন্নয়ন ও সহযোগিতা:
সাক্ষাৎকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মীরের চক জামে মসজিদের উন্নয়ন ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাসিক প্রশাসকের সাথে আলোচনা করেন। রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন কমিটির বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং ভবিষ্যতে মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর