
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া মদিনানগর জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদ সংলগ্ন রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য রাসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন।
উপস্থিত নেতৃবৃন্দ:
মো. মোশাররফ হোসেন (সাধারণ সম্পাদক, মদিনানগর জামে মসজিদ কমিটি)
আবু জোসেফ (সদস্য), মো. নাজিম উদ্দিন (সদস্য), মো. মাগরিব আলী (সদস্য), শুকুর আলী (সদস্য) ও আব্দুল বারী (সদস্য)।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর