সাগর নোমাণী........................................................
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হলে কী কী উন্নয়ন করা হবে এসব প্রতিশ্রুতি সামনে রেখে গণসংযোগে সরগরম হয়ে উঠেছে রাজশাহী মহানগর।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৯টার সময় টিকাপাড়া, বাসার রোড, শালবাগান পাড়া-মহল্লায় বইছে প্রচার প্রচারণার উত্তাল ঢেউ। সব জায়গায় একটাই কথা সেটা হলো নির্বাচন। নগরীর মোড়ে মোড়ে চা বা খোলা রেষ্টুরেন্টে আলোচনার কেন্দ্র বিন্দু রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন।
উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান, এই স্লোগানকে সামনে রেখে, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে বাংলাদেশ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নাইমুল হুদা রানা নেতৃত্বে আজকে প্রচার প্রচারণা ও গণসংযোগ করা হয়েছে। রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামানের নৌকা প্রতীকে ভোট ও দোয়া চান। মো: নাইমুল হুদা রানা সবাইকে ২১ জুন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেরি হলে রোদে অনেকের সমস্যা হতে পারে। মাথা উঁচু করে নিজের সিদ্ধান্তে ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ বাধা দিতে পারবেন না।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো:ইউনুস আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) সভাপতি সাগর নোমানী, সাধারণ সম্পাদক সাজেদুল হক টিটু, দপ্তর সম্পাদক সাহিদ সনু, প্রচার সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক রায়হান রেজা সুমন সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর