1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাশিয়ার সাথে সাময়িক যুদ্ধবিরতির’ চিন্তা প্রত্যাখান জেলেনস্কির - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

রাশিয়ার সাথে সাময়িক যুদ্ধবিরতির’ চিন্তা প্রত্যাখান জেলেনস্কির

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক…………………………

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাশিয়ার সাথে ‘সাময়িক যুদ্ধবিরতি’তে যাওয়ার চিন্তা প্রত্যাখান করে বলেছেন, এটি কেবলমাত্র পরিস্থিতিকে আরো খারাপ করবে। খবর এএফপি’র।

 

হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত বক্তব্যে ইউক্রেনের নেতা বলেন, ‘ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতি সুযোগ খুঁজছে। কেউ এটাকে যুদ্ধের পরিসমাপ্তি বলতে পারে। তবে এ ধরনের সাময়িক যুদ্ধবিরতি পরিস্থিতিকে কেবল আরো খারাপ করবে।

তিনি বলেন, ‘কেবলমাত্র রাশিয়ার আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের ফলাফল হতে পারে একটি সত্যিকারের বাস্তব, দীর্ঘস্থায়ী এবং সৎ শান্তি।

 

মস্কোর ফেব্রুয়ারির আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় নয় মাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিয়েভকে চাপ দিচ্ছে এমন কথা প্রত্যাখান করে হোয়াইট হাউস আগের দিন জানায় যে রাশিয়ার সাথে কখন আলোচনা শুরু করতে হবে তা কেবলমাত্র জেলেনস্কি সিদ্ধান্ত নিতে পারেন।

 

তবে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরামর্শ দিয়েছেন, কিয়েভ মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে জয়লাভের সুবিধা নিতে এবং এ সংঘাতের অবসানে খোলামেলা আলোচনা করতে পারে।

 

মিলি বুধবার বলেন, ইউক্রেন গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করলেও দেশটির এখনো প্রায় ২০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়ে গেছে এবং কিয়েভের সৈন্যরা রুশ বাহিনীকে শিগগিরই দেশ ছেড়ে যেতে বাধ্য করতে পারবে এটা প্রায় অসম্ভব।#সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট