1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান  রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ০২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা

রানীশংকৈলে ভূমিহীনদেন মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রকৃত ভূমিহীনদের খাস জমি ও পুকুর প্রদানের দাবি এবং ভূমিদস্যু কর্তৃক ভূমিহীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ দুপুরে উপজেলার মুল ফটকের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় । উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নেতা তোবারক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আমির আলীসহ স্থানীয় ভূমিহীন ব্যাক্তিরা ।
এসময় তারা পশ্চিম  কালুগাঁও জনসংগঠনের বসবাসরত (হাড়িখুড়িয়াদিঘী) গুচ্ছগ্রাম সমবায় সমিতি লিঃ অধিকার বঞ্চিত জনগনকে দ্রুত পুকুরটি প্রদানের জোর দাবী জানান । ১ নং খতিয়ানের খাসপুকুর সমূহ ভূমিদস্যুদের কাছ থেকে সরকারিভাবে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের ও বারোঘরিয়া হাজেরা-২ আশ্রায়ন প্রকল্পের বসবাসরত ভূমিহীনদের আয়ত্বে থাকা খাস জলমহালটি অতিদ্রুত বন্দোবস্ত দেওয়ার জোর দাবি জানায় ।
বক্তারা আরো বলেন-গ্রামে ভূমিদস্যূ কর্তৃক দখলকৃত সকল খাস জমি উদ্ধার করে গ্রামীণ দরিদ্র ভূমিহীন পরিবার প্রতি ২.০০ (দুই) একর করে খাস জমি প্রদান করতে হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভূমিহীন নেতারা ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট