1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাণীশংকৈল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি …………………………………………..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে মঙ্গলবার ১২ মার্চ দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা-সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হাসপাতালের দীর্ঘদিনের ও বর্তমান বিভিন্ন সমস্যা-সংকট তুলে ধরে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাপা যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কাউন্সিলর রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এই সাথে বক্তব্য দেন- কমিটির সদস্যসচিব ডাঃ আব্দুস সামাদ চৌধুরী ও ডাঃ মুনইম। বক্তারা তাদের বক্তব্যে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রুগীদের খাদ্যের মান, হাসপাতালের সামনে অবৈধ দোকানপাট ইত্যাদি বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ডাঃ সামাদ তার বক্তব্যে বর্তমানে হাসপাতালে মূলত ডাক্তারের ও ঔষধের সংকট নেই তবে ডাক্তারদের জন্য ও চিকিৎসা সরঞ্জাম রাখার জন্য রুম সংকট এবং গাইনী ডাক্তার ও অ্যাম্বুলেন্স সংকটের কথা বলেন। সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ তার বক্তব্যে পার্শ্ববর্তী হাসপাতালগুলোর তুলনায় রাণীশংকৈল হাসপাতালের সামগ্রিক অবস্থা বেশি ভালো উল্লেখ করেন। এইসাথে তিনি এ হাসপাতালের বিরাজমান সমস্যাগুলি সমাধানের জন্য তার পক্ষে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট