
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের এক বিশেষ অভিযানে ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া এলাকায় অভিযান চালিয়ে রাণীশংকৈল থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন—ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাংগি এলাকার হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম পটল (৪০) এবং কাশিপুর ইউনিয়নের কাশিডাংগা এলাকার ধনিবুল্লাহর ছেলে আনোয়ার হোসেন (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল ভরনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ১,১৫০ পিস ইয়াবাসহ আজিজুল ও আনোয়ারকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর