1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি……………………………………………………..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার ২১ মার্চ সকাল ১১টায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, মেয়র মোস্তাফিজুর রহমানসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতে ইউএনও গত সভার কার্যবিবরণীর উপর আলোচনা করেন এবং উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য দেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

বক্তব্য দেন- ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাসেম, আবুল কালাম, শরৎচন্দ্র, আব্দুল বারী ও মতিউর রহমান মতি, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ফায়ার স্টেশন অফিসার নাসিম ইকবাল, ওসি সোহেল রানা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান।

সভায় বিভিন্ন বক্তার বক্তব্যে উপজেলার বিভিন্ন স্থানে মাদক-জুয়া ও মোটরসাইকেল চুরি বৃদ্ধির বিষয়টি জোরেশোরে উঠে আসে। ইউপি চেয়ারম্যান আবৃল হোসেন,আবুল কালাম,ভাইস চেয়ারম্যান সোহেল রানা তাদের বক্তব্যে জুয়া ও মোটরসাইকেল চুরির বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে তারা টাকা নিয়ে মোটরসাইকেল ফেরত দেওয়ার পিছনে একটি সিন্ডিকেটের কথাও তুলে ধরেন। মেয়রও তার বক্তব্যে গোপনে মাদক বিক্রি মোটরসাইকেল চুরির বিষটি তুলে ধরেন। উপজেলা চেয়ারম্যান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো আছে বলে আগামিতে এ পরিস্থিতির আরো উন্নতি প্রত্যাশা করেন। এ বিষয়ে তিনি ওসির দৃষ্টি আকর্ষণ করেন।

ওসি তার জবাবি বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। মাদক ও জুয়ার বিষয়ে তিনি ওই স্পটগুলির নাম তাকে জানাতে বলেন। মোটরসাইকেল চুরির বিষয়ে ওসি বলেন, ইতিপূর্বে রাজ্জাক চোরকে একবার গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আসলে মোটরসাইকেল চুরি হলেও অনেকক্ষেত্রেই থানায় কোনো অভিযোগ দেওয়া হয়না। টাকার বিনিময়ে মোটরসাইকেল ফেরত দেওয়ার সময় আমাকে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নাম্বার জানানো হলে আমি অবশ্যই পদক্ষেপ নেবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট