
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ প্রেমতলী বিওপির একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
ঘটনার বিস্তারিত বিজিবি সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানার ফরাদপুর এলাকার একটি মেহগনি বাগান দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ পণ্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করাবে—এমন গোপন সংবাদ পায় বিজিবি। তথ্যের ভিত্তিতে প্রেমতলী বিওপির টহল দল দ্রুত ফরাদপুর মেহগনি বাগানে অবস্থান নেয়।
দীর্ঘ সময় অপেক্ষার পর একজন চোরাকারবারী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারী হাতে থাকা একটি পলিথিনের প্যাকেট ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায়। পরে প্যাকেটে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা জব্দ করা এসব ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, মাদক ও অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর