1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ৩নং ওয়ার্ডে সভা

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………….

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ৩নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে রবিবার বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

 

শাহীন আকতার রেণী তাঁর বক্তব্যে বলেন, সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীর ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়ন দৃশ্যমান, এবার তিনি কর্মসংস্থান সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন। তিনি সব সময় আপনাদের পাশে ছিলেন। রাজশাহীর উন্নয়নের স্বার্থে আপনারা সবাই তাঁর পাশে থাকবেন এটিই আমরা প্রত্যাশা করি।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সভায় সভাপতিত্ব করেন ৩নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ্ আরিফ হোসেন। সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ শাসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ বাচ্চু রাজপাড়া থানা যুব মহিলা আওয়ামী লীগের সহঃ সাধারণ সম্পাদক সুমি, ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি রীনা, সাধারণ সম্পাদক বিউটি সহ অত্র এলাকার সহস্রাধিক নারীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট