1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………..

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবন চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর,  এরপরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ই আগস্টে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগর ভবন মসজিদের পেশইমাম মোঃ আবুল খায়ের।

 

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী। সভায় বক্তব্য দেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমির আহমেদ মামুন। সঞ্চালনায় ছিলেন জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

 

কর্মসূচিতে বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান সুইট, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা  সেলিম রেজা রঞ্জু, (ভারপ্রাপ্ত) উপসচিব তৈমুর হোসেন, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, জন্মমৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, সহকারী প্রোগ্রামার তামিম শিরাজীসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট