# মোহনপুর প্রতিনিধি.......................................................
রাজশাহী মোহনপুর উপজেলায় মহান মে দিবস উপলক্ষে আজ ১লা মে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক,পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাবেক সভাপতি এ্যাড,তোফাজ্জল হোসেন তপু।
বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব-আর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন,শ্রমিক দলের সদস্য সচিব করিম মন্ডল,সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কৃষক দলের সদস্য সচিব জাকারিয়া মন্ডল,ছাত্র দলের আহবায়ক আব্দুর রাজ্জাক সহ বিএনপির অঙ্গ সংগঠন, উপজেলা,ইউনিয়ন, ওর্য়াড পর্যায়ের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর