1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহী মোহনপুরে বিষপানে এক যুবকের মৃত্যু 

  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি……………………………………………

রাজশাহী মোহনপুর উপজেলার কেশরহাট পৌর সভায় মা-বাবার ওপর অভিমান করে আগাছা নাশক (বিষ) পান করে রুবেল হোসেন নামে এক যুবক (২৫) মৃত্যুবরণ করেছে।মৃত যুবক কেশরহাট পৌরসভা এলাকার হরিদাগাছি গ্রামের মুদি দোকানি আলতাফ হোসেনের একমাত্র ছেলে। আজ ১০ই সেপ্টেম্বর রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেলের স্ত্রী- সন্তান রয়েছে। সম্প্রতি তিনি ফেসবুকে য়োগাযোগে কুমিল্লা জেলার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। রুবেল দ্বিতীয় স্ত্রী হিসেবে ওই কিশোরীকে বিয়ের জন্য মা-বাবাকে জানাই। প্রথম স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে রুবেলের মা-বাবা তাকে দ্বিতীয় বিয়ে না করার পরামর্শ দেন।

৮ ই সেপ্টেম্বর বিকেলে রুবেল বাবার দোকানে বসে দোকানদারি করছিলেন। সন্ধ্যার দিকে গরু গোয়ালে তোলার জন্য তার বাবা বাড়িতে চলে গেলে রুবেল দোকানে বসেই আগাছা নাশক (বিষ) পান করেছিল। এসময় বাজারের লোকজন এঘটনা দেখতে পায়।এবং তার বাবাকে ফোনে খবর দেয়।

খবর পেয়ে অসহায় বাবা দ্রুত ছুটে এসে রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুইদিন চিকিৎসা শেষে রোববার সকাল ৮টার দিকে রুবেলের মৃত্যু হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট