1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন শিবগঞ্জে ঈদে পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক কর্মশালা শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ শুরু পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন রাজশাহী মডেল প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন রাসিক প্রশাসক  রিটন আড়ানী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণবাঘায় ভিজিএফ এর চাল বিতরণ  কার্যক্রমের উদ্বোধন  শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি ড. কেরামত আলী নওগাঁর পোরশায় বিভিন্ন স্থান পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু পূর্বশত্রুতার জেরে রাজশাহীতে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজশাহী মহানগর বিএনপি’র  সভাপতি মামুন, সম্পাদক রিটন  মনোনিত 

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়। ঘোষিত ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ মামুন, আর সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান সফিক রিটন।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই আংশিক কমিটি শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে। মহানগরে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল হুদা। এছাড়াও সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন, আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী। কমিটিতে বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাকে ১ নং সদস্য এবং মো. মাইনুল আহসান (পান্না)-কে ২ নং সদস্য হিসেবে রাখা হয়েছে।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পুনরায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন তারা। বিএনপি সূত্রে আরও জানা যায়, নতুন কমিটির নেতৃত্বে রাজশাহীতে দলীয় কার্যক্রমকে গতিশীল করা, তরুণ নেতৃত্বকে সম্পৃক্ত করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করাই এখন প্রধান লক্ষ্য।

দলীয় দফতর সূত্রে জানানো হয়, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর প্রত্যেকটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট