1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

রাজশাহী মহানগর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা, মামুন সভাপতি ও রিটন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : সম্মেলনের প্রায় তিন মাস পর রাজশাহী মহানগর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মামুনুর রশিদ মামুন সভাপতি ও মাহফুজুর রহমান রিটন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে নজরুল হুদা সিনিয়র সহ-সভাপতি, এবং আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া বজলুল হুদা মন্টু যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম মিলু সাংগঠনিক সম্পাদক, এবং অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। উল্লেখ্য, রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত ১০ আগস্ট। প্রায় ২ মাস ২২ দিন পর এ আংশিক কমিটি ঘোষণা করা হলো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট