1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

রাজশাহী মহানগরীর ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ৩০ নভেম্বর ২০২২…………………………………………..

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট দুই লেন ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেল ৫টায় ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র। এ সময় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি দেখেন ও সার্বিক খোঁজখবর নেন তিনি।

 

উল্লেখ্য, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট দুই লেন ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকার (জিওবি) অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ৪০ কোটি ৭৯ লাখ টাকা। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড। অবশিষ্ট দুই লেন ফ্লাইওভারের দৈর্ঘ্য ২০৩ মিটার, প্রস্ত’ ফুটপাতসহ ৯.৪০ মিটার, থাকবে ৯টি স্প্যান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট