# নাজিম হাসান,রাজশাহী ...................................................
রাজশাহী মহানগরীতে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ মে) সকালে খবর পেয়ে মহানগরীর কয়েরদাঁড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল (রামেক) কলেজের মর্গে পাঠায় বোয়ালিয়া থানা পুলিশ। তবে তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, বাড়ির মালিককে খবর দেওয়া হয়েছে। তিনি এলে মৃতের পরিচয় শনাক্ত করা যাবে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওই বৃদ্ধ নিজের ভাড়া করা বাড়িতে থাকতেন। মঙ্গলবার (২ মে) সকালে জানালা দিয়ে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা কেউ তার নাম পরিচয় জানে না। তবে তিনি কালু ফকির নামে পরিচিত। বর্তমানে তার আসল পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি বলেন, সুরতহাল করার পর আলামত দেখে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এরপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর