প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৯:০২ এ.এম
রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬ জন

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।
সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে।
এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: অভি (২৭), মো: শামীম বাপ্পী (৪৮), মো: জাকির (৪০) ও মো: মিজানুর রহমান (৩০)। অভি রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার আব্দুল হামিদের ছেলে। সে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আমীর আলী হলের সাবেক সহ-সভাপতি।
আওয়ামীলীগ কর্মী শামীম বাপ্পী বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে। আওয়ামীলীগ সমর্থক জাকির চন্দ্রিমা থানার নিউ কলোনী হাজরা পুকুর এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে ও ছাত্রলীগ সমর্থক। মিজানুর রহমান মতিহার থানার কাজলা এলাকার মো: আবু তাহের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর